মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় হোন্ডা মোটরস-এর শারদীয় অফারের র‌্যাফেল ড্র

  • আপলোড তারিখঃ ১৪-১০-২০১৯ ইং
চুয়াডাঙ্গায় হোন্ডা মোটরস-এর শারদীয় অফারের র‌্যাফেল ড্র
একটি কিনে আরেকটি মোটরসাইকেল পেলেন মানিকগঞ্জের তোজাম্মেল হক বিশেষ প্রতিবেদক: দেশব্যাপী হোন্ডা মোটরস-এর শারদীয় অফারের র‌্যাফেল ড্র এবং বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড কৃর্তক ঘোষিত ম্যাগা পুরস্কারের লটারি অনুষ্ঠিত হয়েছে চুয়াডাঙ্গায়। হোন্ডা কোম্পানির ৭ম ও শেষ ভেন্যু হিসেবে গতকাল রোববার সন্ধ্যায় চুয়াডাঙ্গা কলেজ রোডের জাকির মোটরস-এর হোন্ডা শো-রুমে আনুষ্ঠানিকভাবে এ র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। গত এক মাসের মধ্যে সারা বাংলাদেশে যে সব গ্রাহকেরা হোন্ডার শো-রুম থেকে হরনেট মোটরসাইকেল ক্রয় করেছিলেন, তাঁদের মধ্যে থেকে লটারি করে ম্যাগা পুরস্কার একটি হরনেট মোটরসাইকেল প্রদান করা হয়। লটারিতে হোন্ডা হরনেট মোটরসাইকেল ক্রয় করে ভাগ্যবান হিসেবে আরেকটি হোন্ডা হরনেট মোটরসাইকেল জিতে নেন ঢাকা মানিকগঞ্জের তোজাম্মেল হক। গত ১০ সেপ্টেম্বর মানিকগঞ্জ জেলার আজাদ মোটরস হোন্ডা শো-রুম থেকে একটি হরনেট মোটরসাইকেল কিনেছিলেন তোজাম্মেল হক। গতকালের লটারিতে তোজাম্মেল হকের নামটিই ওঠে। এদিকে, চুয়াডাঙ্গার জাকির মোটরস শো-রুম থেকে যে সব গ্রাহক হরনেট ও লিভো মোটর সাইকেল ক্রয় করেছিলেন, তাঁদের মধ্যে গতকাল রোববার সকাল ১০টায় মাইলেজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ৪০ জন বাইক রাইডার। এদের মধ্যে থেকে পাঁচজনকে কোম্পানির পক্ষ থেকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। এ ছাড়া চুয়াডাঙ্গা জাকির মোটরস-এর হোন্ডা শো-রুম থেকে যে সব গ্রাহক হরনেট মোটরসাইকেল কিনেছিলেন, তাঁদের মধ্যে থেকেও র‌্যাফেল ড্র-এর মাধ্যমে পাঁচজনকে পুরস্কৃত করা হয়। এ ছাড়া চুয়াডাঙ্গা জাকির মোটরস-এর হোন্ডা শো-রুম থেকে অনেক বেশি হরনেট মোটরসাইকেল বিক্রয় হওয়ায় কোম্পানির পক্ষ থেকে চুয়াডাঙ্গাকে ‘হরনেট সিটি’ হিসেবে ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপানি নাগরিক বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও হিমিহিকো কাটসুকি, কোম্পানির সিনিয়র অ্যাসিসটেন্ট ম্যানেজার (মার্কেটিং ও প্রমোশন) গিয়াসউদ্দিন সজিব, রিজিওনাল ম্যানেজার নাফিজ আল-ইসলাম, এরিয়া ইনচার্জ সাইফুল ইসলাম ও চুয়াডাঙ্গা জাকির মোটরস-এর স্বত্বাধিকারী জাকির হোসেন। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন এস এম টুটুল।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান