মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আবরার হত্যাকারীদের শাস্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

  • আপলোড তারিখঃ ১৪-১০-২০১৯ ইং
আবরার হত্যাকারীদের শাস্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন
ঝিনাইদহ অফিস: বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকারীদের শাস্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল রোববার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচির আয়োজন করে সচেতন নাগরিক কমিটি (সনাক)। এতে ব্যানার-ফেস্টুন নিয়ে সনাকের কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। কর্মসূচিতে সনাকের সভাপতি সায়েদুল ইসলাম, সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল, সুজনের সভাপতি মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু, কথন সাংস্কৃতিক সংসদ (কসাসের) সভাপতি উম্মে সায়মা জয়াসহ অন্যরা বক্তব্য দেন। এ সময় বক্তারা আবরার হত্যাকা- বাক স্বাধীনতার ওপর নিষ্ঠুরতম আঘাত দাবি করে দ্রুত এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দবি জানান।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান