মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত

  • আপলোড তারিখঃ ১২-১০-২০১৯ ইং
ঝিনাইদহে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও দেশের গান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ শিশু একাডেমীর আয়োজনে গতকাল শুক্রবার সকালে শিশু একাডেমীর মিলনায়তনে এ কর্মসূচি পালিত হয়। জেলা শিশুবিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা, মহিলাবিষয়ক কর্মকর্তা নিলুফার রহমান, সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল, জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা তসলিমা খাতুন, অধ্যক্ষ আবু বক্কার সিদ্দিক, শিশু বক্তা আজমির রহমান তরু ও জান্নাতুল ফেরদৌস মিম।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান