মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা ও মেহেরপুরে হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের আনন্দ র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১১-১০-২০১৯ ইং
চুয়াডাঙ্গা ও মেহেরপুরে হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের আনন্দ র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত
সমীকরণ প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ কর্তৃক ‘ভ্যাকসিন হিরো’ সম্মানে ভূষিত হওয়ায় চুয়াডাঙ্গা ও মেহেরপুরে হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের আনন্দ র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা: গতকাল বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। চুয়াডাঙ্গা সদর হাসপাতাল এলাকা থেকে বের হয়ে আনন্দ র‌্যালিটি শহর প্রদক্ষিণ শেষে শহরের শহীদ হাসান চত্বরে গিয়ে পথসভা করে। পথসভায় বক্তব্য দেন বাংলাদেশ স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশনের সভাপতি আনিসুজ্জামান মালিক, সাধারণ সম্পাদক হাবিবুল হাসান প্রিন্স প্রমুখ। মেহেরপুর: বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন মেহেরপুর জেলা শাখার আয়োজনে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। আনন্দ র‌্যালি শেষে হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন মেহেরপুর জেলা শাখার সভাপতি তোজাম্মেল হোসেনের নেতৃত্বে জেলা প্রশাসক মো. আতাউল গণিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় সেখানে জেলা সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সদস্য আশরাফুল ইসলাম, মাসুদ রানা, রাসেল হোসেন, আবু সাঈদ প্রমুখ উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান