মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভা

  • আপলোড তারিখঃ ১০-১০-২০১৯ ইং
মেহেরপুর প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভা
মেহেরপুর অফিস: মেহেরপুর প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সড়ে ১০টার দিকে প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মণ্টুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলামিন হোসেন, সহসভাপতি ফারুক মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক, অর্থবিষয়ক সম্পাদক জি এফ মামুন লাকি, সাংগঠনিক সম্পাদক বেন ইয়ামিন মুক্ত, নির্বাহী সদস্য হামিদুর রহমান কাজল প্রমুখ। আজ বৃহস্পতিবার বিকেল চারটায় প্রেসক্লাবের নির্বাহী সদস্য মীর সউদ আলী চন্দনের স্মরণ সভা অনুষ্ঠিত হবে বলে সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ ছাড়া প্রেসক্লাবের সদস্যদের আনন্দ ভ্রমণ, আয়-ব্যয় ও সাংগঠনিক বিভিন্ন বিষয়ে কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সময় প্রেসক্লাবের অবকাঠামোসহ চলমান সার্বিক উন্নয়নবিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা হয়।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান