মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঢাবিতে অস্ত্রসহ দুইজন আটক

  • আপলোড তারিখঃ ০৯-১০-২০১৯ ইং
ঢাবিতে অস্ত্রসহ দুইজন আটক
সমীকরণ প্রতিবেদন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলে তল্লাশি চালিয়ে অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের ১২৭ নম্বর কক্ষ থেকে তাদের আটক করে পুলিশ। আটক দুইজন হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক উপক্রীডা সম্পাদক হাসিবুর রহমান তুষার এবং উপ অর্থ বিষয়ক সম্পাদক আবু বকর ওরফে আলিফ। শাহবাগ থানার ওসি আবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অস্ত্রসহ দুজনকে আটক করা হয়েছে। তাদের থানায় আনা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রাব্বানী জানান, গোয়েন্দা তথ্যে ওই কক্ষে পুলিশ পাঠিয়ে অস্ত্রসহ দুজনকে আটক করা হয়।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান