মেহেরপুরের বিভিন্ন পূজা মন্দিরে প্রধানমন্ত্রীর তহবিল থেকে প্রাপ্ত অর্থ বিতরণ
- আপলোড তারিখঃ
০৮-১০-২০১৯
ইং
মেহেরপুর অফিস:
মেহেরপুর জেলা হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর তহবিল থেকে প্রাপ্ত অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলার বিভিন্ন পূজা মন্দির কমিটির নেতাদের হাতে ওই অর্থ তুলে দেওয়া হয়। জেলা প্রশাসক মো. আতাউল গনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নগদ ২৫ হাজার করে টাকা বিতরণ করেন। এ সময় সেখানে বক্তব্য দেন পিপি পল্লব ভট্টাচার্য, জেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ, সহকারী প্রকল্প পরিচালক মনি শংকর কিওনীয়া, এফ এম হ্যাপি সাহা প্রমুখ। এ সময় মেহেরপুর জেলা প্রশাসক নয়টি পূজা মন্দিরকে এ অর্থ-সহায়তা প্রদান করেন। এর মধ্যে শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির গোভীপুর দুই হাজার, চাঁদবিল রাধা সেন মন্দির দুই হাজার, বামনপাড়া সার্বজনীন পূজা মন্দির দুই হাজার, কোমরপুর সার্বজনীন পূজা মন্দির তিন হাজার, দারিয়াপুর সার্বজনীন পূজা মন্দির তিন হাজার, চাঁদপুর দাসপাড়া কালী মন্দির গাংনী চার হাজার, ভোমরদা কালী মন্দির গাংনী তিন হাজার, শ্রী শ্রী হরিজন পূজা মন্দির তিন হাজার ও মহাজনপুর দুর্গা মন্দিরে তিন হাজার টাকা বিতরণ করা হয়।
কমেন্ট বক্স