মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় গাঁজাসহ ঈশ্বরদীর জিন্না আটক

  • আপলোড তারিখঃ ০৭-১০-২০১৯ ইং
দর্শনায় গাঁজাসহ ঈশ্বরদীর জিন্না আটক
দর্শনা অফিস: দর্শনায় গাঁজাসহ জিন্না হোসেন (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জিআরপি পুলিশ। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে দর্শনা প্ল্যাটফর্মের ওপর থেকে তাঁকে আটক করা হয়। জিন্না পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার চরশাহপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। দর্শনা হল্ট স্টেশন জিআরপি পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) তবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন, একজন যাত্রীবেশী মাদক ব্যবসায়ী ট্রেনের অপেক্ষায় হল্ট স্টেশন প্ল্যাটফর্মের বিশ্রামাগারের সামনে অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে তিনি ফোর্স নিয়ে সেখানে মাদকবিরোধী অভিযান চালান। এ সময় সেখানে অবস্থানরত ৬ শ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী জিন্না হোসেনকে আটক করে পুলিশ। পরে তাঁর বিরুদ্ধে মাদক আইনে মামলা করে তাঁকে থানায় সোপর্দ করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান