আলমডাঙ্গার বধ্যভূমি পরিদর্শনে এমপি ছেলুন জোয়ার্দ্দার
- আপলোড তারিখঃ
০৬-১০-২০১৯
ইং
ভ্রাম্যমান প্রতিবেদক, আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় মুক্তিযোদ্ধাদের স্মৃতিবিজড়িত বধ্যভূমি পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে তিনি বধ্যভূমি পরিদর্শন ও নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিমিয় করেন। আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদীর গনুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মদ ডন, জেলা আওয়ামী লীগের সদস্য দেলোয়ার হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুছা, সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম, যুবলীগের নেতা পৌর কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক, সাইফুর রহমান পিণ্টু, সুরুজ, সাকিব প্রমুখ।
কমেন্ট বক্স