মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাঁজাসহ দামুড়হুদা দশমীপাড়ার হাসান আটক

  • আপলোড তারিখঃ ০৫-১০-২০১৯ ইং
গাঁজাসহ দামুড়হুদা দশমীপাড়ার হাসান আটক
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা মডেল থানার পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ হাসান (২৩) নামের এক যুবককে আটক করা হয়েছে। আটক হাসান দামুড়হুদা দশমীপাড়ার আজিজুল হকের ছেলে। গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটায় দশমীপাড়া থেকে তাঁকে আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানার এসআই কামরুল হাসান ও এএসআই ইলিয়াস হোসাইন ফোর্স নিয়ে দামুড়হুদা দশমীপাড়ার আজিজুল হকের ছেলে হাসানকে আটক করে। এ সময় তাঁর দেহ তল্লাশি করে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান