মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হিসাববিজ্ঞান বিভাগ চ্যাম্পিয়ন দর্শন রানার্স আপ

  • আপলোড তারিখঃ ০৪-১০-২০১৯ ইং
হিসাববিজ্ঞান বিভাগ চ্যাম্পিয়ন দর্শন রানার্স আপ
চুয়াডাঙ্গা সরকারি কলেজে আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল মেহেরাব্বিন সানভী: চুয়াডাঙ্গা সরকারি কলেজে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হওয়া আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের হিসাববিজ্ঞান ও দর্শন বিভাগের মধ্যে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। টানটান উত্তেজনা নিয়ে সবার নজর কেড়ে দর্শন বিভাগকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় হিসাববিজ্ঞান বিভাগ। সব মিলিয়ে খেলাটির প্রতিটি মূহুর্তই ছিল অসাধারণ উত্তেজনাকর। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। প্রধান অতিথির বক্তব্যে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, যুব সমাজকে মাদক ও জঙ্গিবাদের হাত থেকে রক্ষা করতে হলে এ ধরনের খেলাধুলার আয়োজন অবশ্যই দরকার। শরীর ও মন ভালো রাখার জন্য হলেও খেলাধুলা করা প্রয়োজন। খেলাধুলার স্থান বা মাঠ যাই বলি না কেন, সেগুলোর অভাবে খেলাধুলায় মানুষের অংশগ্রহণের হার কমে যাচ্ছে দিন দিন। তবে চুয়াডাঙ্গা সরকারি কলেজে সারা বছর কোনো না কোনো খেলা হতেই থাকে। চুয়াডাঙ্গা সরকারি কলেজ পরিবার ইচ্ছা করলে এ জেলায় খেলাধুলার সোনালি অতীত ফিরিয়ে আনা সম্ভব। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজ আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্টের আহ্বায়ক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক জাহাঙ্গীর আলম। চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাইফের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, প্রফেসর রহমত আলী বিশ্বাস, প্রফেসর আব্দুর রহমান, চুয়াডাঙ্গা আদর্শ সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এস এম ই¯্রাফিল, চুয়াডাঙ্গা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম সাইফুর রশীদ, শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক শফিকুল ইসলাম ও সাবেক জাতীয় দলের ফুটবলার মাহমুদুল হাসান লিটন। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. ইনাম হোসেন, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান খোন্দকার রোকনুজ্জামান, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. আব্দুল আজিজ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল জব্বার, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান মো. আতিয়ার রহমান, হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আবুল কালাম, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মনিরুজ্জমান, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মকছুদুল হক খান চৌধুরী, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান মো. মাহবুবুর রহমান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. ফারুক হোসেন, গণিত বিভাগের বিভাগীয় প্রধান হেমায়েত আলী, পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. মমিনুল ইসলাম, সাবেক শিক্ষক পরিষদের সম্পাদক ও আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্টের সদস্য সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন, আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্টের সদস্য হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবু বকর সিদ্দিক, ব্যস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক রকিবুল ইসলাম, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক নাজমুল ইসলামসহ চুয়াডাঙ্গা সরকারি কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, সহকারী অধ্যাপক ও প্রভাষকরা। প্রসঙ্গত, গত ২১ সেপ্টেম্বর জাকজমকপূর্ণ আয়োজনে উদ্বোধন হয় এ খেলা। কলেজের ১২টি বিভাগের অংশগ্রহণে ১৩ দিনব্যাপী এ প্রতিযোগিতা চলে। খেলায় ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন মাজিদুল হাসান সজিব ও ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন মনিরুল ইসলাম। সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হন ওয়াসিম আকরাম। সেরা গোলকিপার নির্বাচিত হন অর্পণ। খেলায় রেফারির দায়িত্ব পালন করেছেন হাফিজুর রহমান এবং সহকারী লিটা হোসেন ও রেজাউল ইসলাম। খেলাটিতে ধারাভাষ্য দেন সাজিদুর রহমান ও মিরাজুল ইসলাম।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান