মেহেরপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় সভা
- আপলোড তারিখঃ
০৪-১০-২০১৯
ইং
মেহেরপুর অফিস:
মেহেরপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে পলাশীপাড়া সমাজকল্যাণ সমিতির মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক খানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন দুর্নীতি দমন কমিশন কুষ্টিয়া অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ জাকারিয়া, উপসহকারী পরিচালক মো. নাছরুল্লাহ, সহকারী পরিদর্শক শফিউল্লাহ, মেহেরপুর জেলা সম্পাদক মোর্শারফ হোসেন, মুজিবনগর উপজেলা সভাপতি বাকের আলী, গাংনী উপজেলা সভাপতি আবু জাফর, জেলা সদস্য নুরুল আহমেদ, সুমাইয়া বানু, রফিকুর রহমান প্রমুখ।
কমেন্ট বক্স