মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কাশিপুর হাইস্কুলে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি শীর্ষক আলোচনা সভা

  • আপলোড তারিখঃ ০৪-১০-২০১৯ ইং
কাশিপুর হাইস্কুলে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি শীর্ষক আলোচনা সভা
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ে ‘বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক এবং কাশিপুর মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুস শুকুর সরকার। বিশেষ অতিথি ছিলেন কেডিকে ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও বিদ্যালয়ের পরিচালনা কমিটির বিদ্যোৎসাহী সদস্য দাউদ হোসেন, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন ও কোষাধ্যক্ষ দাউদ হোসেন। এ সময় মুক্তিযুদ্ধ সম্পর্কে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সাবেক পল্লী উন্নয়ন কর্মকর্তা, মনোহরপুর ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি ও মুক্তিযোদ্ধা চলাকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বদর উদ্দীন এবং যুদ্ধকালীন বিশেষ বাহিনীর গেরিলা সেকশন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজাত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনিরুজ্জামান, সহকারী শিক্ষক ইসমাইল হোসেন লিপন, রেজাউল করিম সেণ্টু, ইয়ামিন হোসেন, কবির হোসেন, ইস্পাহানি, রোমানা পারভীন রতœা আফাজ, সালমা খাতুন প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান