মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার ১১৭টি পূজাম-পে তারাদেবী ফাউন্ডেশনের অনুদান

  • আপলোড তারিখঃ ০৩-১০-২০১৯ ইং
চুয়াডাঙ্গার ১১৭টি পূজাম-পে তারাদেবী ফাউন্ডেশনের অনুদান
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গায় তারাদেবী ফাউন্ডেশনের উদ্যোগে জেলার ১১৭টি পূজাম-পে বিভিন্ন ধরনের দ্রব্যাদিসহ অনুদান প্রদান করা হয়েছে। স্ব স্ব পূজাম-প পরিচালনা কমিটির প্রতিনিধিরা তারাদেবী ফাউন্ডেশনের জেলা ইউনিট কার্যালয়ে উপস্থিত হয়ে অনুদানের এসব দ্রব্যাদি গ্রহণ করেন। চুয়াডাঙ্গা সদর উপজেলার ৩৩টি, আলমডাঙ্গা উপজেলার ৩৬টি, জীবননগর উপজেলার ২৬টি ও দামুড়হুদা উপজেলার ২২টি পূজাম-পে ২ বস্তা করে চাল, ১০ কেজি ডাল, একটি ইলেক্ট্রিক চার্জার লাইট ও দুটি করে ছাতা প্রদান করা হয়। অনুদানের দ্রব্যাদি বিতরণকালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা বড় বাজার দুর্গা মন্দির পরিচালনা কমিটির সহসভাপতি পবিত্র কুমার আগরওয়ালা, তারাদেবী ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর শিপলু, পান্না সিনেমা হলের ম্যানেজার খন্দকার আব্দুর রশীদ হীরাসহ বিভিন্ন পূজাম-প কমিটির সভাপতি ও সেক্রেটারিরা।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান