মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে বিলুপ্তপ্রায় বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার

  • আপলোড তারিখঃ ০৩-১০-২০১৯ ইং
গাংনীতে বিলুপ্তপ্রায় বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার
গাংনী অফিস: মেহেরপুরের গাংনীতে বিলুপ্তপ্রায় বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করেছে বন বিভাগ। মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের এক পথচারীর নিকট থেকে একটি বিরল প্রজাতির বিলুপ্তপ্রায় কচ্ছপটি উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার জোড়পুকুরিয়া বাজারে একজন পথচারী কচ্ছপটি উদ্ধার করেন। পরে গাংনী বন বিভাগে খবর দিলে বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস টি হামিম হায়দার সঙ্গীয় স্টাফ নিয়ে কচ্ছপটি অফিস হেফাজতে আনেন। পরে মেহেরপুর বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাফর উল্লাহর সহযোগিতায় মেহেরপুরের ভৈরব নদীতে বিরল প্রজাতির কচ্ছপটিকে অবমুক্ত করা হয়। মেহেরপুর ভারপ্রাপ্ত বন বিভাগ কর্মকর্তা জাফর উল্লাহ জানান, ‘এ প্রাণিটি বর্তমানে আমরা হারিয়ে ফেলেছি। তাই এ প্রাণিটি যাতে আবারো নতুন করে আমাদের ভৈরব নদীতে প্রজনন ক্ষমতা পায়, তার জন্য অবমুক্ত করা হয়।’


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান