মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় নারী-পুরুষের অংশীদারিত্ববিষয়ক সেমিনার

  • আপলোড তারিখঃ ০৩-১০-২০১৯ ইং
দামুড়হুদায় নারী-পুরুষের অংশীদারিত্ববিষয়ক সেমিনার
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদায় অবৈতনিক গৃহস্থালী কাজের উন্নীতকরণ ও পারিবারিক কার্যক্রমে নারী-পুরুষের অংশীদারিত্ববিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সন্তোশ কুমার নাথের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মতিন ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাকি ছালাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দামুড়হুদা উপজেলা সমাজসেবা কর্মকর্তা ছানোয়ার হোসেন। এ ছাড়াও সভায় বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা অশোক কুমার বিশ্বাস, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা জিন্নাত আলী, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী, এনজিও প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনও হাফেজ কামরুল হাসান। এ সময় শিক্ষক, ইমাম ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সেমিনারে বক্তরা অবৈতনিক গৃহস্থালী কাজের উন্নীতকরণ ও পারিবারিক কার্যক্রমে নারী-পুরুষের অংশীদারিত্ব নিয়ে আলোচনা করেন।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান