গাংনীতে আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে মানববন্ধন
- আপলোড তারিখঃ
০৩-১০-২০১৯
ইং
গাংনী অফিস:
মেহেরপুরের গাংনীতে আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে গাংনী বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা সুজনের সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসির জেলা ফোরামের সভাপতি সিরাজুল ইসলাম। মহিলা কলেজের প্রভাষক মহিবুর রহমান মিণ্টুর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন গাংনী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, গাংনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মাহাবুব আলম, আওয়ামী লীগের নেতা মনিরুজ্জামান আতু, হাঙ্গার প্রজেক্টের উপজেলা সমন্বয়কারী হেলাল উদ্দীন, ইয়ুথ নেতা মাহফুজ রাব্বি অনিক প্রমুখ। এ সময় অহিংস দিবসের একটি গান পরিবেশন করেন গাংনী শিল্পকলা একাডেমির আজিজুল হক রানু।
কমেন্ট বক্স