গাংনীতে পূজা উদ্যাপনবিষয়ক পুলিশের মতবিনিময়
- আপলোড তারিখঃ
০২-১০-২০১৯
ইং
গাংনী অফিস:
শান্তিপূর্ণভাবে পূজা উদ্যাপনের লক্ষ্যে পূজা উদ্যাপন কমিটি ও গ্রাম পুলিশের সঙ্গে গাংনী থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে থানার হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক সুশান্ত কুমার পাত্রের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান। এ সময় ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম, উপজেলার পূজা উদ্যাপন কমিটির সভাপতি-সম্পাদকসহ গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স