মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বিভাগীয় পর্যায়ে চুয়াডাঙ্গা জেলা দলের সাফল্য

  • আপলোড তারিখঃ ০২-১০-২০১৯ ইং
বিভাগীয় পর্যায়ে চুয়াডাঙ্গা জেলা দলের সাফল্য
খুলনায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ বিশেষ প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭) খুলনা বিভাগীয় পর্যায়ের খেলায় সাতক্ষীরা জেলাকে ৪ (৪)-৪ (৫) গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে চুয়াডাঙ্গা জেলা দল। আজ বাগেরহাটের বাধা পার হলেই সেমিফাইনাল খেলতে পারবে তারা। গতকাল মঙ্গলবার জয়ের লক্ষ্য নিয়ে খুলনার মাঠে খেলতে নামে চুয়াডাঙ্গা ও সাতক্ষীরা জেলা একাদশের ক্ষুদে ফুটবলাররা। নির্ধারিত সময়ে আক্রমণ-পাল্টা আক্রমণের খেলায় ৪-৪ গোল করে দুই দল। নকআউটভিত্তিক ম্যাচ হওয়ায় তাদের সমতা ভাঙতে টাইব্রেকারের সিদ্ধান্ত নেন রেফারিরা। টাইব্রেকারে পাঁচটি শর্টের একটি লক্ষ্যভ্রষ্ট হতেই ছিটকে পড়ে সাতক্ষীরা একাদশ। জবাবে পাঁচটি শর্টের পাঁচটিই জালে জড়িয়ে জয় ছিনিয়ে নেয় চুয়াডাঙ্গা। টিম ম্যানেজার সরোয়ার হোসেন মধু ও কোচ মিলন বিশ্বাসেন নেতৃত্বাধীন চুয়াডাঙ্গা জেলা একাদশে খেলেছে রাজন (গোলকিপার), জাহিদ, নছিব, সাকিব, সাগর, জুয়েল, আলিফ (অধিনায়ক), তারমিন, পুলক, ইব্রাহীম, শামীম, ঈমন, মিঠু, সজিব, তরুন, আরাফাত, সবুজ ও সবুজ আলী। দলে অফিসিয়াল দায়িত্ব পালন করেছেন ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদ। এ ছাড়াও মাঠে উপস্থিত ছিলেন শুভ সকাল স্পোর্টিং ক্লাবের সভাপতি অধ্যক্ষ মাহবুল ইসলাম সেলিম, জেলা দলের অধিনায়ক বিপ্পা, সাইফ স্পোর্টস ফুটবল টিমের চিফ ডিরেক্টর ঝণ্টু প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান