আন্দুলবাড়ীয়ায় ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক আলোচনা
- আপলোড তারিখঃ
০২-১০-২০১৯
ইং
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে ‘বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ আহাম্মেদ তাজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার। এ সময় মুক্তিযুদ্ধ সম্পর্কে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম। সভায় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি নারায়ণ ভৌমিক, বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য সহকারী প্রধান শিক্ষক সাইদুর রহমান, আতিয়ার রহমান, ইসমত আরা খাতুন, নাসিমা খাতুন, নাসরিন সুলতানা রিমা, মাবিয়া খাতুনসহ শিক্ষক-শিক্ষার্থীরা।
কমেন্ট বক্স