মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে নেতৃস্থানীয় ব্যক্তিদের ওরিয়েন্টেশন কর্মশালা

  • আপলোড তারিখঃ ০১-১০-২০১৯ ইং
গাংনীতে নেতৃস্থানীয় ব্যক্তিদের ওরিয়েন্টেশন কর্মশালা
গাংনী অফিস: গাংনীতে শিশু ও নারী উন্নয়নে নেতৃস্থানীয় ব্যক্তিদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে গাংনী উপজেলার রাইপুর ইউনিয়ন পরিষদে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপুর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান। তথ্য অফিসার মোহাম্মদ আলীর পরিচালনায় কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর হাবিবুল বাশার, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সজিব উদ্দীন স্বাধীন ও রাইপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান। অনুষ্ঠানে ইউনিয়নের ইউপি সদস্য, এনজিও কর্মী ও বিভিন্ন শ্রেণির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান