মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

তারাদেবী ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষাবৃত্তি ও মাদ্রাসায় চাল বিতরণ

  • আপলোড তারিখঃ ৩০-০৯-২০১৯ ইং
তারাদেবী ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষাবৃত্তি ও মাদ্রাসায় চাল বিতরণ
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গায় তারাদেবী ফাউন্ডেশনের উদ্যোগে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে মাসিক শিক্ষাবৃত্তি এবং সরিষাডাঙ্গা এতিমখানা মাদ্রাসায় চাল বিতরণ করা হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টায় তারাদেবী ফাউন্ডেশনের চুয়াডাঙ্গা জেলা ইউনিট অফিস থেকে আনুষ্ঠানিকভাবে এ শিক্ষাবৃত্তি ও চাল প্রদান করা হয়। এ সময় তারাদেবী ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর শিপলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন পান্না সিনেমা হলের ম্যানেজার খন্দকার আব্দুর রশীদ হীরা। এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের মেধাবী শিক্ষার্থী এবং তাঁদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান