মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

  • আপলোড তারিখঃ ২৯-০৯-২০১৯ ইং
মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
মেহেরপুর অফিস: আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে মেহেরপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে নয়টার দিকে জেলা প্রশাসক মো. আতাউল গনির নেতৃত্বে একটি র‌্যালি বের হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইবাদত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আতাউল গনি। আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুল আলম, জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ আলী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলোক কুমার দাস, ব্র্যাকের মেহেরপুর জেলা প্রতিনিধি মো. মোশারফ হোসেন প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান