মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে বিশ্ব জলাতঙ্ক দিবস পালন

  • আপলোড তারিখঃ ২৯-০৯-২০১৯ ইং
জীবননগরে বিশ্ব জলাতঙ্ক দিবস পালন
জীবননগর অফিস: জীবননগরে র‌্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার সকালে উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে জলাতঙ্ক বিষয়ে সচেতনতামূলক র‌্যালি বের হয়। এ সময় ক্ষুদে শিক্ষার্থীরা তাদের অভিনয়ের মাধ্যমে সাধারণ মানুষকে জলাতঙ্ক সম্পর্কে সচেতন করে ও প্রাথমিক চিকিৎসা সম্পর্কে ধারণা প্রদান করে। জীবননগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, প্রাথমিক বিদ্যালয়গুলোতে একটি ক্ষুদে ডাক্তার টিম তৈরি করা হয়েছে। তাদের মাধ্যমে জলাতঙ্ক রোগের বিষয়ে অন্য শিক্ষার্থীদের সচেতনতার জন্য এবং শিশুশিক্ষার্থীদের মধ্যে যে ভয় কাজ করে, তা দূর করার জন্য মূলত স্কুলগুলোতে এ অনুষ্ঠান করা।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান