মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদা মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ২৭-০৯-২০১৯ ইং
দামুড়হুদা মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
প্রতিবেদক, ভালাইপুর: দামুড়হুদা মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে মডেল থানা ভবনে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। দামুড়হুদা মডেল থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে মো. কলিমুল্লাহ বলেন, ‘মাদকের সঙ্গে কোনো আপোষ নেই। পুলিশের একার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়। আপনারা মাদক বিক্রেতা ও সেবনকারীদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করুন, তথ্যদাতাদের নাম গোপন রাখা হবে।’ অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা ছাত্রলীগের সভাপতি সাজু আহাম্মেদ রিংকু, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান