মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

তারিনিপুরে রাস্তায় জলাবদ্ধতা, জনদুর্ভোগ

  • আপলোড তারিখঃ ২৬-০৯-২০১৯ ইং
তারিনিপুরে রাস্তায় জলাবদ্ধতা, জনদুর্ভোগ
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলার তারিনিপুর গ্রামের কবরস্থান পাড়ার রাস্তার পাশে টিউবওয়েলের পানি ও অল্প বৃষ্টিতেই হাঁটুপানি জমে সৃষ্টি হয়েছে জনদুর্ভোগ। সরজমিনে দেখা যায়, দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের তারিনিপুর গ্রামের কবরস্থান পাড়ার গুরুত্বপূর্ণ সড়কটিতে হাঁটুপানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে করে এলাকার জনসাধারণের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। এ গুরত্বপূর্ণ রাস্তা দিয়ে কাদা-পানি উপেক্ষা করে ওই মহল্লার প্রায় শতাধিক শিক্ষার্থী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করে। এ ছাড়াও ওই মহল্লার প্রায় তিন শতাধিক মুসল্লি¬ এ কাদা ও হাঁটুপানি মাড়িয়ে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের জন্য বের হন বাড়ি থেকে। তা ছাড়াও তারিনিপুর গ্রামে কোনো মানুষ মৃত্যুবরণ করলেও চরম দুর্ভোগ পোহাতে হয়। ওই রাস্তা দিয়ে মৃত ব্যক্তির লাশ নিতে হয় কবরস্থানে। দুর্ভোগের বিষয়ে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সাজেদুল ইসলাম বলেন, ‘এ রাস্তার দুর্ভোগটা দীর্ঘদিনের। অল্প বৃষ্টি হলে রাস্তায় পানি জমে যায় এবং এ এলাকার গোলাম ও ইউসুফের বাড়ির টিউবওয়েলের পানি এসেও রাস্তায় জমে থাকে। আমি নিজ উদ্যোগে এ রাস্তায় একাধিকবার ভাঙা ইট ও ঘ্যাশ দিয়েছি। তারপরও কোনোভাবেই এ রাস্তার জলবদ্ধতার নিরসন হচ্ছে না। তাই আমি সংশি¬ষ্ট কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করছি।’ ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন বলেন, ‘বিষয়টি আমি এর আগে জানতাম না। জনদুর্ভোগ লাঘবে আমি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।’


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান