মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহিলা সমাবেশে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগের সাফল্য তুলে ধরলেন ডিসি

  • আপলোড তারিখঃ ২৬-০৯-২০১৯ ইং
দামুড়হুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহিলা সমাবেশে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগের সাফল্য তুলে ধরলেন ডিসি
রোকনুজ্জামান রোকন: ‘গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ’ প্রকল্পের অধীনে দামুড়হুদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করে জেলা তথ্য অফিস। দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। তিনি প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগের সাফল্য তুলে ধরে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারীদের আত্মকর্মসংস্থানের জন্য করণীয়বিষয়ক কার্যক্রম সম্পর্কে সচেতনতা ও সম্পৃক্ততার আহ্বান জানান। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু, জেলা তথ্য অফিসার আমিনুল ইসলাম, দামুড়হুদা উপজেলা ভাইস চেয়ারম্যান শহীদুল ইসলাম ও উপজেলা শিক্ষা অফিসার সাকি সালাম। এ ছাড়াও বক্তব্য দেন দামুড়হুদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক শরিফ উদ্দীন, সাবেক সভাপতি সেলিম উদ্দীন বগা, দামড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ বকুল, দামুড়হুদা ইউপি সদস্য মনসুর উদ্দীন প্রমুখ। সমাবেশে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক, সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতাসহ সমাজের নেতৃস্থানীয় মহিলারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা তথ্য অফিসের ঘোষক ফারুক হোসেন।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান