গাংনীর কাথুলী ইউনিয়ন তাঁতী লীগের কমিটি গঠন
- আপলোড তারিখঃ
২৫-০৯-২০১৯
ইং
গাংনী অফিস:
মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়ন তাঁতী লীগের আহ্বায়ক কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে গাড়াবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা তাঁতী লীগের আহ্বায়ক মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা তাঁতী লীগের সভাপতি নুর ইসলাম সুবাদ। প্রধান বক্তা ছিলেন জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা তাঁতী লীগের আহ্বায়ক মাহফুজুর রহমান ও গাংনী উপজেলা তাঁতী লীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মজিদ। এ সময় কুতুবপুর ইউনিয়ন তাঁতী লীগের আহ্বায়ক আরিফুল ইসলাম, সাহারবাটি ইউনিয়ন তাঁতী লীগের আহ্বায়ক ফিরোজ, বুড়িপোতা ইউনিয়ন তাঁতী লীগের যুগ্ম আহ্বায়ক আতিকুলসহ জেলা তাঁতী লীগের সব ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শিপনকে আহ্বায়ক এবং সামিদুল ও আসাদুলকে যুগ্ম আহ্বায়ক করে ২১ সদস্যবিশিষ্ট কাথুলী ইউনিয়ন তাঁতী লীগের কমিটি গঠন করা হয়।
কমেন্ট বক্স