মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুন্সিগঞ্জে মোবাইল কোর্টে খোকনের জরিমানা

  • আপলোড তারিখঃ ২৪-০৯-২০১৯ ইং
মুন্সিগঞ্জে মোবাইল কোর্টে খোকনের জরিমানা
অবৈধভাবে বাঁশের খুঁটি-টিন দিয়ে দোকানঘর নির্মাণ প্রতিবেদক, মুন্সিগঞ্জ: আলমডাঙ্গার জেহালা হাসপাতালের গেটের সামনে নতুন দোকানঘর দেওয়ায় এক হাজার টাকা জরিমানা আদায় করেছেন মোবাইল কোর্ট। গতকাল সোমবার সকাল ১০টার দিকে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সীমা শারমিন। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার বাড়াদী ইউনিয়নের নতিডাঙ্গা গ্রামের সাবেক মেম্বার খলিলের ছেলে খোকন (৪৫) জেহালা বাজারে হাসপাতালের গেটের পাশে অবৈধভাবে বাঁশের খুঁটি-টিন দিয়ে দোকানঘর তৈরি করেছেন। খবর পেয়ে আলমডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সীমা শারমিন মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খোকনকে আটক করে এক হাজার টাকা জরিমানা আদায় করেন। মোবাইল কোর্ট পরিচালনা করার সময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ভূমি অফিসের তহশিলদার ইসমাইল হোসেন, মুন্সিগঞ্জ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ এএসআই লিয়াকত প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান