মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

উন্নতমানের মাল্টিমিডিয়া প্রজেক্টর চুরি!

  • আপলোড তারিখঃ ২৪-০৯-২০১৯ ইং
উন্নতমানের মাল্টিমিডিয়া প্রজেক্টর চুরি!
মেহেরপুর ছহিউদ্দিন ডিগ্রি কলেজে ছদ্মবেশে চোরের হানা মেহেরপুর অফিস: মেহেরপুরের ছহিউদ্দিন ডিগ্রি কলেজের মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ থেকে একটি প্রজেক্টর চুরি হয়েছে। গতকাল সোমবার সকাল ৮টা থেকে দুপুর ১২টার মধ্যে কোনো একসময়ে এ চুরির ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনার পর মেহেরপুর সদর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কলেজ সূত্রে জানা গেছে, কলেজের ছহিউদ্দিন আইসিটি ভবনে সাতটি মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ রয়েছে। প্রতিটি কক্ষে ডিজিটাল স্ক্রিনসহ উন্নতমানের মাল্টিমিডিয়া প্রজেক্টর লাগানো রয়েছে। ভবনের ৩০২ নম্বর কক্ষ থেকে একটি প্রজেক্টর ছাত্র-ছাত্রী ছদ্মবেশে কে বা কারা চুরি করে নিয়ে গেছে। ভূগোল বিষয়ের সহকারী অধ্যাপক মাসুদ রেজা জানান, দুপুর সোয়া ১২টার সময় ওই কক্ষে তাঁর ক্লাস ছিল। ক্লাসে পৌঁছানোর আগেই তিনি ছাত্রদের মাধ্যমে জানতে পারেন, ক্লাসের প্রজেক্টরটি চুরি হয়ে গেছে। তিনি ক্লাসে গিয়ে দেখেন, দুটি ক্যাবল খুলে রেখে প্রজেক্টরটি নিয়ে গেছে কেউ। বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে অধ্যক্ষকে অবহিত করেন। কলেজের অধ্যক্ষ একরামুল আযীম জানান, প্রজেক্টর চুরির বিষয়টি লিখিতভাবে সদর থানাকে অবহিত করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান