বিচারক জিয়া হায়দারের বিদায় সংবর্ধনা
- আপলোড তারিখঃ
২৩-০৯-২০১৯
ইং
চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের
বিশেষ প্রতিবেদক:
চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ জিয়া হায়দারকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল রোববার বিকেলে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত এ বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ মোহা. রবিউল ইসলাম। সিনিয়র সহকারী জজ ও লিগ্যাল এইড কর্মকর্তা শামসুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম নুরুল ইসলাম, যুগ্ম জেলা ও দায়রা জজ কামাল হোসেন সিকদার, যুগ্ম জেলা ও দায়রা জজ নীলা কর্মকার, সিনিয়র সহকারী জজ ছানাউল্লাহ, সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড কর্মকর্তা শামসুজ্জামান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাজেদুর রহমান, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারিহা নোশীন বর্ণী, সহকারী জজ আরমান হুসাইন, নীলা খাতুন, প্রশাসনিক কর্মকর্তা (জেলা জজ আদালত) মতিউল আশরাফ, প্রশাসনিক কর্মকর্তা (চিফ জুডিসিয়াল) নাজমুল হক, জেলা জজ আদালতের নাজির শ্রী শ্যামল কুমার সাহা, চিফ জুডিসিয়ালের নাজির ওসমান গনি প্রমুখ।
প্রসঙ্গত, চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ জিয়া হায়দারকে স্পেশাল জজ (জেলা ও দায়রা) হিসেবে খুলনার স্পেশাল জজ আদালতে বদলি করা হয়েছে।
কমেন্ট বক্স