মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জাতীয় মঞ্চকুঁড়ি পদক পেলেন জীবননগরের সাফা

  • আপলোড তারিখঃ ২৩-০৯-২০১৯ ইং
জাতীয় মঞ্চকুঁড়ি পদক পেলেন জীবননগরের সাফা
জীবননগর অফিস: ঢাকা শিল্পকলা একাডেমিতে চতুর্দশ জাতীয় শিশু-কিশোর নাট্য ও সাংস্কৃতিক উৎসবে নৃত্যে জীবননগরের কন্যা সাফা জাতীয় মঞ্চকুঁড়ি পদক পেয়েছে। গতকাল রোববার বিকেল চারটায় শিল্পকলা একাডেমির চিত্রশালা অডিটরিয়ামে এ পদক প্রদান অনুষ্ঠিত হয়। শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাখীর সভাপতিত্বে অনুষ্ঠানে খ্যাতিমান টিভি অভিনেতা আজিজুল হাকিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমির ছাত্রী সাউদিয়া রহমান সাফাকে নৃত্যে জাতীয় মঞ্চকুঁড়ি পদক প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার হামিদুর রহমান, নৃত্য শিক্ষক জাহিদ হাসান শোভন ও এস এম সেলিম উদ্দীন।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান