মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বালক-বালিকা বিভাগে সদর উপজেলা একাদশ চ্যাম্পিয়ন

  • আপলোড তারিখঃ ২২-০৯-২০১৯ ইং
বালক-বালিকা বিভাগে সদর উপজেলা একাদশ চ্যাম্পিয়ন
মেহেরপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অনূর্ধ্ব-১৭-এ (বালক) মেহেরপুর সদর উপজেলা দল জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। গতকাল শনিবার বিকেলে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত খেলায় সদর উপজেলা টাইব্রেকারে ৪-২ গোলে গাংনী উপজেলা দলকে পরাজিত করে। নির্ধারিত সময় খেলাটি গোলশূন্যভাবে শেষ হওয়ায় টাইব্রেকারের মাধ্যমে খেলার সমাপ্তি হয়। খেলায় মেহেরপুর সদর উপজেলার পক্ষে রকিবুল, রাহিবুল, সুবেল ও ইয়ামিন এবং গাংনী উপজেলা দলের পক্ষে সুরুজ ও তানজিল গোল করে। জেলা প্রশাসক আতাউল গনির সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি। অন্যদের মধ্যে মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, জেলা ও দায়রা জজ এস.এম আব্দুস সালাম, স্বাস্থ্য বিভাগের উপপরিচালক ডা. শামীম আরা নাজনীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইবাদত হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক তৌহিদুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, গাংনী উপজেলা চেয়ারম্যান এম.এ খালেক, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম, গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার ওসমান গনি, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি কে.এম আতাউল হাকিম লাল মিয়া, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। খেলায় বিজয়ী দলের জিহাদ সেরা খেলোয়াড়, শিমুল ম্যান অব দ্য টুর্নামেন্ট এবং সবুজ সর্বোচ্চ গোলদাতার পুরস্কার লাভ করেন। অন্যদিকে, একইদিন সকালে একই মাঠে অনুষ্ঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (অনুর্ধ্ব-১৭) (বালিকা) ১-০ গোলে গাংনী উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মেহেরপুর সদর উপজেলা দল। সদর উপজেলার শারমিন একমাত্র গোলটি করে। খেলায় গাংনী উপজেলা দলের সাবিকুন নাহার ম্যান অব দ্য ম্যাচ, সদর উপজেলার ছানোয়ারা সেরা গোলদাতা এবং শারমিন ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন। এর আগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা উত্তোলন এবং খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন। এ সময় জেলা প্রশাসক আতাউল গনি, জেলা ও দায়রা জজ আব্দুস সালাম, সরকারি কলেজের অধ্যক্ষ সফিউল আলম সরদারসহ অন্যরা উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান