মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরকে হারিয়ে ১-০ গোলে উথলীর জয়

  • আপলোড তারিখঃ ২২-০৯-২০১৯ ইং
মেহেরপুরকে হারিয়ে ১-০ গোলে উথলীর জয়
উথলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে নৈশকালীন প্রীতি ফুটবল ম্যাচ উথলী প্রতিনিধি: ‘খেলাধুলা চর্চা করি, মাদকমুক্ত সমাজ গড়ি’ স্লোগানে জীবননগরের ঐতিহ্যবাহী উথলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে নৈশকালীন প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাত ৮টা ৪০মিনিটে মুখোমুখি হয় উথলী ফুটবল একাদশ ও মেহেরপুর ফুটবল একাদশ। ব্যতিক্রমী আয়োজনে টানটান উত্তেজনাপূর্ণ খেলায় প্রতিপক্ষ মেহেরপুরকে হারিয়ে জয় ছিনিয়ে নেয় স্বাগতিক উথলী একাদশের খেলোয়াড়েরা। দলের হয়ে খেলার ২৬ মিনিটের মাথায় একমাত্র জয়সূচক গোলটি করেন আক্রমণভাগের খেলোয়াড় রাজু আহমেদ। খেলা পরিচালনা করেন রেফারি সাখাওয়াৎ হোসেন, সহকারী রেফারি হিসেবে ছিলেন শাহিন আলম সিন্টু ও বোরহান উদ্দীন। পরে চ্যাম্পিয়ন উথলী ও রানারআপ মেহেরপুর দলের হাতে ট্রফিসহ অন্যান্য পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন বৃহত্তর উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান। বিশেষ অতিথি ছিলেন উথলী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কফিল উদ্দিন, ২নং ওয়ার্ড আ.লীগের সাবেক সভাপতি আবু জাফর ও উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক সালাউদ্দিন কাজল। এ ছাড়া আওয়ামী লীগ নেতা লুৎফর রহমান লুতু, মিজানুর রহমান মিল্টু, মোবারক সোহেল আহমেদ প্রদীপ, আতিকুর রহমান, আলমগীর হোসেন, উথলী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক লিমন ফেরদৌস লিয়ন, উপজেলা যুবলীগের যুগ্ম সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, উথলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মনির হোসেন, সাংবাদিক রাসেল হোসেন মুন্না , আহম্মাদ সগীর, উথলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মনিরুল ইসলাম, নয়ন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন হাসান নিলয়।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান