আন্দুলবাড়ীয়ায় বসতবাড়ি ভাঙচুরের অভিযোগ
- আপলোড তারিখঃ
২১-০৯-২০১৯
ইং
প্রতিবেদক, আন্দুবাড়ীয়া:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া মিস্ত্রিপাড়ায় বসতবাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে জমি দখল করার নামে দখলকারীরা বাড়িঘর ভাঙচুরসহ ঘরের আসবাব ল-ভ- করেন। এ ঘটনায় শাহাপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এএসআই) ইমামুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কুলতলা ব্রিজ মোড়পাড়ার মৃত আনছার আলীর ছেলে ও মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ইলেকট্রিশিয়ান আব্দুল আলিম প্রায় এক বছর আগে মিস্ত্রিপাড়ার মৃত বিল্লাল হোসেনের ছেলে সাইদুর রহমান, শাহিন উদ্দীন, সাইফুল ইসলাম এবং মেয়ে শহরবানুর নিকট থেকে ৬ লাখ টাকা মূল্যের ৪ কাঠা জমি ক্রয় করেন। জমি কেনার পর তিনি ওই জমিতে ঘর নির্মাণ করে ওই গ্রামের তাজের আলীর মেয়ে রিনা খাতুনের নিকট ভাড়া দেন।
আব্দুল আলিম এ প্রতিবেদককে জানান, গতকাল শুক্রবার সকাল সাড়ে আটটায় দিকে আন্দুলবাড়ীয়া গ্রামের মিস্ত্রিপাড়ার বাবলুর ছেলে মামুন হুসাইন (৩০), মাসুদ (২৪), মৃত দিদার বকস্র ছেলে বাবলু (৫০), কায়েস আলীর ছেলে মিলন (২৬), জালাল উদ্দীন ওরফে মদনীর ছেলে শীতল (২২), মৃত দিদার বকস্র ছেলে জালাল উদ্দীন ওরফে মদনী, আলমডাঙ্গা উপজেলার হাড়গাড়ি গ্রামের নেকবারের স্ত্রী রিনা খাতুন (৪০), শফিকুল ইসলামের স্ত্রী আমেনা খাতুন (৩৮), আব্দুস সাত্তারের স্ত্রী দেলোয়ারা খাতুন (৪৫), নেকবার আলী, শফিকুল ইসলাম, আব্দুস সাত্তারসহ অজ্ঞাতনামা আরও ১০-১৫ জন লাঠিসোঁটা ও দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে আব্দুল আলিমের বাড়িঘর ভাঙচুর করেন। এ হামলায় ঘরের আসবাব ল-ভ- করাসহ প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন আব্দুল আলিম। এ ঘটনায় তিনি জীবননগর থানায় একটি অভিযোগ করেছেন।
কমেন্ট বক্স