মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষে আনন্দ মিছিল

  • আপলোড তারিখঃ ২১-০৯-২০১৯ ইং
মেহেরপুরে প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষে আনন্দ মিছিল
মেহেরপুর অফিস: মেহেরপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেনের আগমন উপলক্ষে জেলা ছাত্রলীগ আনন্দ মিছিল করেছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে আনন্দ মিছিল বের হয়। জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধনের নেতৃত্বে মিছিলটি মেহেরপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আনন্দ মিছিল শেষে জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় সহসভাপতি আদিব হোসেন, সহসভাপতি গালিব, যুগ্ম সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন আহমেদ, দপ্তর সম্পাদক মো. ইব্রাহিম, সদর থানার সভাপতি বাইজিদসহ ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান