মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে মিলের মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা

  • আপলোড তারিখঃ ২০-০৯-২০১৯ ইং
মেহেরপুরে মিলের মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা
মেহেরপুর অফিস: মেহেরপুরের কাথুলি মোড়ের তূর্য ‘স’ মিলের মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন মোবাইল কোর্ট। গতকাল বৃহস্পতিবার দুপুরে মেহেরপুরের কাথুলি মোড়ে লাইসেন্স না থাকার অভিযোগে ‘স’ মিলের মালিককে জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন মোবাইল কোর্ট। মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, করাত কল লাইসেন্স না থাকার অপরাধে তূর্য ‘স’ মিলের পরিচালক মো. মিঠুকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও করাত কলের লাইসেন্স সংক্রান্ত যাবতীয় কাগজপত্র জমাদানের জন্য ১০ দিনের সময় প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল ইসলাম। এ সময় মেহেরপুর বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাফরউল্লাহ উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান