মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শহিদুল-রেজাউল সভাপতি ও মনি-দারুল সম্পাদক

  • আপলোড তারিখঃ ২০-০৯-২০১৯ ইং
শহিদুল-রেজাউল সভাপতি ও মনি-দারুল সম্পাদক
চুয়াডাঙ্গার তিতুদহ ইউনিয়নে ওয়ার্ড আ.লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত প্রতিবেদক, তিতুদহ: চুয়াডাঙ্গা সদরের তিতুদহ ইউনিয়নের ৪ ও ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটায় বলদিয়া মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তিতুদহ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতুদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খবির উদ্দীন বিশ্বাস, উপদেষ্টা আব্দুল কুদ্দুস, তিতুদহ ইউপি সাবেক ছাত্রলীগ নেতা রাজু আহম্মেদ, পলাশ, জাবেদ, জুয়েল মাহমুদ, ইরফান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন তিতুদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হোসেন মাস্টার। পরে সর্বসম্মতিক্রমে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি পদে শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি এবং ৫ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি পদে রেজাউল হক বিশ্বাস ও সাধারণ সম্পাদক দারুল ইসলাম নির্বাচিত হন।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান