মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরের আন্দুলবাড়ীয়ায় প্রতারকের হানা...

  • আপলোড তারিখঃ ১৮-০৯-২০১৯ ইং
জীবননগরের আন্দুলবাড়ীয়ায় প্রতারকের হানা...
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগরের আন্দুলবাড়ীয়া রাজধানী পাড়ার বিশিষ্ট ভুসি ও কাঁচামাল ব্যবসায়ী আদম আলীর বাড়িতে অভিনব কায়দায় নগদ টাকা ও সোনার গয়না হাতিয়ে নেওয়ার চেষ্টা ব্যর্থ হয়েছে। গত রোববার সন্ধ্যায় ভদ্রবেশী এক প্রতারক মোটরসাইকেলযোগে বাড়িতে প্রবেশ করে প্রতারণার চেষ্টা করলে ব্যর্থ হন। জানা গেছে, হেলমেট পরিহিত ভদ্রবেশী ওই প্রতারক একটি কালো রঙের ডিসকভার মোটরসাইকেল নিয়ে ওই বাড়িতে প্রবেশ করে গৃহকর্তা আদম আলীর নিকট নিজেকে প্রাণ কোম্পানির বিক্রয় প্রতিনিধি আব্দুল খালেক পরিচয় দিয়ে মায়ের কুলখানির দাওয়াত দেন। গৃহকর্তা ছেলের ব্যবসায়ী বন্ধু মনে করে তাঁকে ঘরে বসতে দিয়ে ব্যবসায়িক কাজে বাজারের উদ্দেশে রওনা দেন। বাড়িতে শুধুমাত্র দুই পুত্রবধূ অবস্থান করছিলেন। এ সুযোগে ভদ্রবেশী প্রতারক দুই পুত্রবধূর সঙ্গে খাতির জমান। এ সময় এক পুত্রবধূ তাঁর সঙ্গে আলোচনা ও অপর পুত্রবধূ রান্নায় ব্যস্ত হয়ে পড়েন। আলাপরত গৃহবধূকে এক গ্লাস পানি ও মোটরসাইকেলের চাবি আনতে পাঠান ওই প্রতারক। এ সুযোগে ভদ্রবেশী প্রতারক শোকেস ও ড্রেসিং টেবিলের ড্রয়ারের তালা ভাঙার চেষ্টা চালান। এ সময় ঘটনাটি রান্নারত গৃহবধূ দেখে ফেলায় প্রতারক দ্রুত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান