মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নির্বাচন, মনোনয়ন ফরম বিক্রি শুরু

  • আপলোড তারিখঃ ১৮-০৯-২০১৯ ইং
নির্বাচন, মনোনয়ন ফরম বিক্রি শুরু
কার্পাসডাঙ্গা বাজার দোকান মালিক সমিতির প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজার দোকান মালিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন উপলক্ষে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। বাজার কমিটির প্রধান উপদেষ্টা ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্ট, নির্বাচন কমিশনার মো. গোলাম ইউসুফ ও কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আ. সালাম বিশ্বাস উপস্থিত থেকে এ মনোনয়ন ফরম বিতরণ শুরু করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী নেতা হাজি মো. ফজলুল হক, হাজি মো. আলী আহম্মদ, শেখ মজিবর রহমান, বাবুল আক্তার প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান