মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

এসপিকে জার্সি দিলেন শিক্ষকেরা

  • আপলোড তারিখঃ ১৭-০৯-২০১৯ ইং
এসপিকে জার্সি দিলেন শিক্ষকেরা
চুয়াডাঙ্গায় নবাগত পুলিশ সুপার জাহিদকে সংবর্ধনা ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ শারীরিক শিক্ষা শিক্ষক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার পক্ষ থেকে নবাগত পুলিশ সুপার জাহিদুল ইসলাম জাহিদকে জার্সি পরিয়ে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে ৪৮তম জাতীয় আন্তস্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের শুরুতে পুলিশ সুপারকে এ সংবর্ধন দেওয়া হয়। বাংলাদেশ শারীরিক শিক্ষা শিক্ষক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি রউফুনাহার রিনা ও সাধারণ সম্পাদক ইসলাম রকিব পুলিশ সুপারকে জার্সি ও ক্যাপ পরিয়ে দেন। এ ছাড়া একই অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান ও জেলা শিক্ষা কর্মকর্তা নিখিল রঞ্জন চক্রবর্তীকেও জার্সি উপহার দেওয়া হয়। এ সময় জেলা সমিতির সব শারীরিক শিক্ষার শিক্ষকেরা উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান