মেহেরপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
- আপলোড তারিখঃ
১৬-০৯-২০১৯
ইং
মেহেরপুর অফিস:
মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে মেহেরপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. আতাউল গনির সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সিভিল সার্জন ডা. শামীম আরা নাজনীন, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক ড. মো. আখতারুজ্জামান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম প্রমুখ।
কমেন্ট বক্স