মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়ায় গভীর রাতে  চুরি

  • আপলোড তারিখঃ ১৪-০৯-২০১৯ ইং
আন্দুলবাড়ীয়ায় গভীর রাতে  চুরি
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগরের আন্দুলবাড়ীয়ায় তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাতে আন্দুলবাড়ীয়া মীরপাড়া ও বাজদিয়া দক্ষিণপাড়ায় এ চুরির ঘটনা ঘটে। জানা গেছে, আন্দুলবাড়ীয়া মীরপাড়ার মৃত শামছদ্দিন শেখের ছেলে তুরাপ আলী শেখের একটি জার্সি গরু গভীর রাতে চুরি করে নিয়ে গেছে চোরেরা। যার আনুমানিক মূল্য প্রায় দেড় লাখ টাকা। একই রাতে বাজদিয়া দক্ষিণপাড়ার রজব আলী ওরফে রবজেলের ছেলে প্রান্তিক কৃষক বিলাত আলীর গোয়ালঘর থেকে দুটি গরু চুরি হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় আড়াই লাখ টাকা।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান