মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে যুগলবন্দী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১৪-০৯-২০১৯ ইং
মেহেরপুরে যুগলবন্দী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘মুক্ত কর ভয়’ শীর্ষক যুগলবন্দী সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। গতকাল শুক্রবার সন্ধ্যারাতে যুগলবন্দী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আতাউল গনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুল আলম, সহকারী কমিশনার কাজী মোহাম্মদ অনিক ইসলাম, সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমির শিশুশিল্পী ও শিশুশিল্পীর মায়েরা যুগলকণ্ঠে সংগীত পরিবেশন করেন।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান