মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নড়াইলকে হারিয়ে চুয়াডাঙ্গা শুভ সকালের সূচনা

  • আপলোড তারিখঃ ১২-০৯-২০১৯ ইং
নড়াইলকে হারিয়ে চুয়াডাঙ্গা শুভ সকালের সূচনা
ঝিনাইদহের কালীগঞ্জে এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বিশেষ প্রতিবেদক: গতকাল বুধবার বিকেল চারটায় ঝিনাইদহের কালীগঞ্জে এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে নড়াইল জেলা ফুটবল একাদশের বিপক্ষে মাঠে নেমেছিল চুয়াডাঙ্গার শুভ সকাল স্পোর্টিং ক্লাব। স্থানীয় নলডাঙ্গা ভূষণ হাইস্কুল মাঠে অনুষ্ঠিত এ ম্যাচে নড়াইলকে ২-০ গোলে হারিয়ে দারুণ এক জয় নিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে টিম ম্যানেজার মাহবুল ইসলাম সেলিম ও কোচ মিলন বিশ্বাসের নেতৃত্বাধীন শুভ সকাল স্কোয়াড। খেলার প্রথমার্ধে গোলশূন্য অনিশ্চয়তা থাকলেও দ্বিতীয়ার্ধে আক্রমণের ভাটা পড়েনি চুয়াডাঙ্গা শুভ সকালের। ছন্দহীন খেলার কৌশল পাল্টে দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটের মাথায় প্রথম গোলটি করেন শুভ সকালের তরিকুল। এরপর তাঁদের আক্রমণ বেশ ভালোভাবেই সামলাচ্ছিল নড়াইল। খেলা শেষ হওয়ার পাঁচ মিনিট আগেই তাইবুরের গোলে জয় নিশ্চিত করে শুভ সকাল স্পোর্টিং ক্লাব। দুই ভাগে ৮০ মিনিটের খেলায় দলনায়ক মিঠুর সঙ্গে মাঠ সামলেছেন বিজয়ী দলের খেলোয়াড় ওয়াসিম, আহম্মদ (অতিথি), নাসরুল, রিয়াজ, আলিফ, তরিকুল, দর্পণ, শামীম, তাইবু ও সাব্বির। এ ছাড়াও দলের অতিরিক্ত তালিকায় ছিলেন রাজন, তারমিন, শাকিব ও অফিসিয়াল রমজান আলী।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান