রজব সভাপতি ও নিজাম সম্পাদক নির্বাচিত
- আপলোড তারিখঃ
১২-০৯-২০১৯
ইং
ঝিনাইদহের ডাকবাংলায় শ্রমিক লীগের সমাবেশ ও কমিটি গঠন
প্রতিবেদক, ডাকবাংলা:
ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়ন শ্রমিক লীগের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল চারটার দিকে উপজেলার ডাকবাংলা ত্রিমহনীতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক পৌরসভার সাবেক চেয়ারম্যান আনিচুর রহমান খোকা, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জে এম রশিদুল আলম রশীদ, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মুঞ্জুর পারভেজ তুষার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সরোয়ার জাহান বাদশা, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, জেলা পরিষদের সদস্য আলাউদ্দীন, জেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুল হান্নান, যুগ্ম আহ্বায়ক আজিজুল হক, সাধুহাটী ইউনিয়নের চেয়ারম্যান কাজী নাজির উদ্দীন, কুমড়াবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল ইসলাম, দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী, কাপাশহাটীয়া ইউনিয়নের চেয়ারম্যান শরাফত দৌলা ঝন্টু, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ওবায়দুর রহমান ঝন্টু, সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান উজ্জ্বল প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মখলেচুর রহমান শিলু। সমাবেশ শেষে রজব আলীকে সাগান্না ইউনিয়নের সভাপতি ও নিজাম উদ্দীনকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।
কমেন্ট বক্স