মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা পৌরসভার মশক নিধন অভিযানে ডিসি

  • আপলোড তারিখঃ ০৯-০৯-২০১৯ ইং
চুয়াডাঙ্গা পৌরসভার মশক নিধন অভিযানে ডিসি
বিশেষ প্রতিবেদক: শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও মশামুক্ত রাখতে নাগরিকদের আরও দায়িত্বশীল এবং সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। তিনি বলেন, ‘সারা দেশে ডেঙ্গুর প্রবণতা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এ শহরে বসবাস করি আমরা, তাই এ শহর পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের সবার। একটু খেয়াল রাখি, যেন বাড়ির ছাদে কিংবা আঙিনায় পানি জমে সেখান থেকে মশা জন্ম না নেয়। একই সঙ্গে বাড়ির আঙিনা ও আশপাশের ঝোপঝাড় পরিষ্কার রেখে মশার আবাসস্থল ধ্বংস করি। এভাবেই সবাই সবার জায়গা থেকে একটু সচেতন হলেই আমরা এবং আমাদের আগামী প্রজন্ম একটি সুস্থ, সুন্দর ও পরিচ্ছন্ন শহর পাবে।’ গতকাল রোববার বিকেলে চুয়াডাঙ্গা পৌরসভার উদ্যোগে শহরে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপুর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এনডিসি সিব্বির আহমেদ, সহকারী কমিশনার খাইরুল ইসলাম, প্যানেল মেয়র মুন্সী রেজাউল করিম খোকন, কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি, সংরক্ষিত মহিলা ওয়ার্ডের কাউন্সিলর শাহিনা আক্তার, সুলতানারা রতœা, পৌরসভার টিকাদান সুপারভাইজার মো. আলী হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হুসাইন জ্যাকি, সাবেক সদস্য গাজী ইমদাদুল হক সজল, পৌর ছাত্রলীগের সহসভাপতি জাহাঙ্গীর আলমসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, পরিচ্ছন্নতাকর্মী এবং স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে জেলা প্রশাসক ও পৌর মেয়র জাপান থেকে আমদানি করা অত্যাধুনিক দুটি ফগার মেশিন ঘাড়ে নিয়ে পৌর শহরের পুরাতন জেলখানা, জেলা প্রশাসকের কার্যালয়, জেলা ও দায়রা জজ আদালত চত্বরসহ বেশকিছু স্থানে অভিযান চালান। এখন থেকে নিয়মিতভাবে এ কার্যক্রম চলবে বলে জানানো হয়েছে। এ প্রসঙ্গে পৌর মেয়র জিপু চৌধুরী বলেন, আপাতত এ দুটি ফগার মেশিন দিয়ে কার্যক্রম শুরু করা হলেও পরবর্তীতে আরও বেশকিছু মেশিন নিয়ে আসা হবে। যার মাধ্যমে ড্রেন-ডোবা-নর্দমাসহ শহরের আনাচে-কানাচে লুকিয়ে থাকা মশা-মাছি দমন ও জীবাণু ধ্বংসের কাজ করা যাবে। এ ক্ষেত্রে পৌরবাসীর সহযোগিতা প্রয়োজন বলে জানান তিনি।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান