নতুন সেক্রেটারি সাহানকে ফুলেল শুভেচ্ছা
- আপলোড তারিখঃ
০৯-০৯-২০১৯
ইং
পত্রিকা পরিবারের পক্ষ থেকে চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের নতুন সেক্রেটারি শহিদুল ইসলাম সাহানকে দৈনিক সময়ের সমীকরণ পত্রিকা পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় রেডক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, শহর প্রতিবেদক আনিছ বিশ্বাস, জেলা পরিষদের সদস্য মাফলাকাতুর রহমান সাজু ও ইউনিট অফিসার সাঈদ মো. শামীম রহমান উপস্থিত ছিলেন।
দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন বলেন, ‘নতুন সেক্রেটারির দক্ষতার সঙ্গে এগিয়ে যাওয়ার জন্য আমি সব সময় তাঁদের পাশে থাকব।’ তিনি নতুন সেক্রেটারির উদ্দেশে বলেন, ‘সেক্রেটারি দক্ষতা ও কর্মক্ষমতার মধ্য দিয়ে চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটকে ফুটিয়ে তুলবেন, এ আশা রাখি।’
সেক্রেটারি শহিদুল ইসলাম সাহান বলেন, ‘আমরা মানবতার সেবায় কাজ করি। আমি চাই, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি যেন সবাইকে নিয়ে সে দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি। চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের নাম উজ্জ্বল করতে চাই, এ জন্য সবার সহযোগিতা কামনা করছি।’
কমেন্ট বক্স