চুয়াডাঙ্গা পৌরসভার পক্ষ থেকে নবাগত ডিসিকে ফুলেল শুভেচ্ছা
- আপলোড তারিখঃ
০৯-০৯-২০১৯
ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পৌর পরিষদের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী, প্যানেল চেয়ারম্যান মুন্সী রেজাউল করিম খোকন, জাহাঙ্গীর আলম, কাউন্সিলর নাজরিন পারভিন মলি, রাসেদুল হাসান মানু, আবুল হোসেন, সিরাজুল ইসলাম মনি, সংরক্ষিত কাউন্সিলর শাহীনা আক্তার রুবি, সুলতানা আরা বেগম ও শেফালী খাতুন উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স