মাদকসহ সব অপরাধ শক্ত হাতে মোকাবিলা করব
- আপলোড তারিখঃ
০৮-০৯-২০১৯
ইং
দর্শনায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নবাগত ওসি শেখ মাহাবুবুর রহমান
দর্শনা অফিস:
দর্শনা তদন্ত কেন্দ্রের পুলিশের পরিদর্শক (তদন্ত) হিসেবে যোগদান করেছেন শেখ মাহাবুবুর রহমান। যোগদানের পর তিনি দর্শনা প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পুলিশ তদন্ত কেন্দ্রের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় দর্শনা তদন্ত কেন্দ্রের পুলিশের নবাগত পরিদর্শক (তদন্ত) শেখ মাহাবুবুর রহমান বলেন, ‘চুয়াডাঙ্গা জেলার সীমান্তবর্তী দর্শনা একটি মাদক প্রবণ অঞ্চল। বাংলাদেশ সরকারের ঘোষণা অনুযায়ী মাদককে জিরো টলারেন্সে আনার জন্য পুলিশ নিরলসভাবে কাজ করে চলেছে। আপনারা জানেন, আমি নতুন পরিদর্শক (তদন্ত) হিসেবে দর্শনা তদন্ত কেন্দ্রে যোগদান করেছি। শুধু পুলিশের একার পক্ষে মাদককে জিরো টলারেন্সে আনা সম্ভব নয়। সরকারের এ ঘোষণা বাস্তবায়নের জন্য ও সমাজকে মাদকমুক্ত করার জন্য সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিসহ সবাইকে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে।’ এ সময় তিনি মাদকসহ সব প্রকার অপরাধমূলক কর্মকা- শক্ত হাতে মোকাবিলায় সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় দর্শনা প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান ধীরু, সাধারণ সম্পাদক আওয়াল হোসেন, সাংবাদিক জাহিদুল ইসলাম, হারুন রাজু, কামরুজ্জামান যুদ্ধ, ইকরামুল হক পিপুল, রাজিব মল্লিক, মনিরুজ্জামান সুমন, আহসান হাবীব মামুন, মেহেদী হাসান, আব্দুর রহমান, মাছুম বিল্লাহ, সুজন, তদন্ত কেন্দ্রের পুলিশের উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স